Tuesday, 24 November 2026
  • Home  
  • মাদক, সন্ত্রাস ও বালু উত্তোলন প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান এমপি নায়াব ইউসুফের
- ফরিদপুর জেলার খবর

মাদক, সন্ত্রাস ও বালু উত্তোলন প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান এমপি নায়াব ইউসুফের

মাদক, সন্ত্রাস ও বালু উত্তোলন প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৩(সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

মাদক, সন্ত্রাস ও বালু উত্তোলন প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৩(সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সভায় উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ নাহার। এ ছাড়া কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মণ্ডল, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক ফকির, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ ছাড়া সরকারের বিভিন্ন উন্নয়ন ও মূল্যায়নমূলক কার্যক্রমে যেন কোনো সাধারণ মানুষ বাদ না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার এবং সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়। সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর সদর উপজেলা পরিষদের নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx