Tuesday, 24 November 2026
  • Home  
  • মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানকে জরিমানা, পানি কারখানা সিলগালা
- ফরিদপুর জেলার খবর

মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানকে জরিমানা, পানি কারখানা সিলগালা

ফরিদপুর সদর উপজেলায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অনিয়মের অভিযোগে একটি ড্রিংকিং ওয়াটার কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) জেলা প্রশাসন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স […]

ফরিদপুর সদর উপজেলায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অনিয়মের অভিযোগে একটি ড্রিংকিং ওয়াটার কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) জেলা প্রশাসন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়।

অভিযান সূত্রে জানা যায়, উত্তর আলীপুরের ‘হায়াত ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের আবেদন না করেই কার্যক্রম পরিচালনা করছিল। পাশাপাশি মোবাইল কোর্ট চলাকালে ভ্রাম্যমাণ আদালতকে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়।

একই এলাকার ‘জমজম ড্রিংকিং ওয়াটার’ প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রয়-বিতরণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া গুড়বাজার এলাকার রামচন্দ্র সাহা নামের এক ব্যবসায়ীকে অস্বাস্থ্যকর পরিবেশে কলা সংরক্ষণ ও পাকানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহবুব বিন বাছেদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. সাব্বির হোসেন পুলক।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx