Monday, 23 November 2026
  • Home  
  • প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি অঞ্চলে উন্নয়ন বাস্তবায়ন করা হবে : চৌধুরী নায়াব ইউসুফ
- ফরিদপুর জেলার খবর

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি অঞ্চলে উন্নয়ন বাস্তবায়ন করা হবে : চৌধুরী নায়াব ইউসুফ

বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। আজ (সোমবার, ২৩ নভেম্বর) দুপুরে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত জেলা পরিষদ মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চৌধুরী নায়াব […]

বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

আজ (সোমবার, ২৩ নভেম্বর) দুপুরে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত জেলা পরিষদ মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর শহরের প্রতিটি এলাকা ও জনপদকে উন্নয়নের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বলেন, রাজবাড়ী রাস্তার মোড়ের নর্দমাসংলগ্ন স্থানে জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা হয়েছে এ মার্কেট। একসময় এখানে নর্দমা থাকলেও বর্তমানে জায়গাটিকে একটি বাণিজ্যিক এলাকায় রূপান্তর করা হয়েছে। নতুন এ মার্কেট চালুর ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মার্কেটটিকে কেন্দ্র করে ৫২ জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের আট-নয় মাসের মধ্যেই ফরিদপুর ও রাজবাড়ী জেলা নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ২ হাজার ৮৭১ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এ প্রকল্পের মাধ্যমে আমাদের জেলার রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ সময়ে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিকী সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx