ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজু মোল্লার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, এমপি।
এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজু মোল্লার অকাল ও নির্মম মৃত্যুতে গভীর মর্মবেদনা প্রকাশ করেন। তিনি দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী রাজনৈতিক কর্মী হিসেবে রাজু মোল্লার সাংগঠনিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শামা ওবায়েদ ইসলাম শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। উল্লেখ্য, ফরিদপুরের ভাঙ্গায় দুর্বৃত্তদের নৃশংস হামলায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজু মোল্লা নিহত হন। তাঁর এই মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

