Wednesday, 18 November 2026
  • Home  
  • জেলা প্রশাসকের নিকট আশা’র পক্ষ থেকে শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
- ফরিদপুর জেলার খবর

জেলা প্রশাসকের নিকট আশা’র পক্ষ থেকে শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর

সর্ববৃহৎ আত্বনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় জেলার অসহায় শীতার্ত মানুষের শীত নিবারণের লক্ষ্যে ফরিদপুরের জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করেছে। সংস্থাটির পক্ষ থেকে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এর নিকট আনুষ্ঠানিকভাবে ৪৫০টি কম্বল তুলে দেন […]

সর্ববৃহৎ আত্বনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় জেলার অসহায় শীতার্ত মানুষের শীত নিবারণের লক্ষ্যে ফরিদপুরের জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করেছে। সংস্থাটির পক্ষ থেকে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এর নিকট আনুষ্ঠানিকভাবে ৪৫০টি কম্বল তুলে দেন আশা’র কর্মকর্তারা।

এ-সময় জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মানবিক এই উদ্যোগের জন্য আশা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। কম্বল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন আশা’র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ ফজলুল হক, সিনিয়র অডিটর মোঃ সেলিম মিয়া, জেলা এসই মোঃ আব্দুলা আল ফারুখ। এছাড়াও ফরিদপুর সদর-১ ও ২, ফরিদপুর মেডিকেল, ঝিলটুলী এম.এস.এম-ই, টেপাখোলা-১ও২, খলিল মন্ডলের হাটের ম্যানেজার ও এবিএম সহ সংস্থার অন্যান্য কর্মী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কম্বল হস্তান্তর শেষে আশা’র পক্ষ থেকে ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ ফজলুল হক প্রতিনিধিকে জানান, আশা শুধু ঋণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের যে কোনো দুর্যোগ ও সংকটে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রতিবছরের মতো এবছরও অসহায় মানুষের জন্য জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করা হয়েছে। আসন্ন তীব্র শীতে জেলার প্রান্তিক, দুস্থ ও অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই কম্বলগুলো প্রকৃত দুস্থদের হাতে পৌঁছে যাবে বলে জানান। তিনি আরও জানান, আশা’র সামাজিক কর্মসূচি হিসেবে শিক্ষা-স্বাস্থ্য সহ অন্যন্য কর্মসূচি করে থাকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx