Tuesday, 17 November 2026
  • Home  
  • ফ্যাসিবাদ ও সন্ত্রাসের রাজনীতি আর চলতে দেওয়া হবে না’—পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
- ফরিদপুর জেলার খবর

ফ্যাসিবাদ ও সন্ত্রাসের রাজনীতি আর চলতে দেওয়া হবে না’—পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, দেশের গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার আলগাদিয়া বিশ্বরোড মোড়ে জেলা পুলিশের আয়োজনে দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সংঘাত নিরসনে […]

ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, দেশের গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার আলগাদিয়া বিশ্বরোড মোড়ে জেলা পুলিশের আয়োজনে দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সংঘাত নিরসনে বিশেষ আইনশৃঙ্খলা ও জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরের শাসনামলে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম ও হয়রানিমূলক মামলার ঘটনা ঘটেছে। এসব অন্যায় ও অত্যাচারের পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় কোনো সন্ত্রাসী শক্তিকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের কথা উল্লেখ কওে জানান, গত ১৭ বছরে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। অনেক নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন, অনেকে নিখোঁজ হয়েছেন এবং বহু নেতা-কর্মীকে মামলায় জড়িয়ে কারাবরণ করতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও গৃহবন্দী রাখা ও বিভিন্ন মামলায় হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের সহযোগীরা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিদেশে অবস্থান করে যারা দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছে, তাদের অপতৎপরতা জনগণ মেনে নেবে না। বিএনপি সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী হলেও দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনকে নিরপেক্ষভাবে নিজস্ব গতিতে দায়িত্ব পালন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভেদ ভুলে দেশের স্বার্থ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ও ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। এ সময় জেলা ও স্থানীয় পর্যায়ের পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে বক্তারা ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তাঁরা বলেন, দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx