Sunday, 15 November 2026
  • Home  
  • চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদপুর জেলার খবর

চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদপুর সদর উপজেলার খলিল মন্ডল হাট ফুটবল একাডেমির আয়োজনে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে ১-০ গোলের ব্যবধানে সদরপুর স্পোর্টস ফুটবল একাডেমিকে হারিয়ে জয় পেয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রিত্তিকা ফুটবল একাডেমি। আজ (শনিবার, ১৪ নভেম্বর) বিকেলে চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি […]

ফরিদপুর সদর উপজেলার খলিল মন্ডল হাট ফুটবল একাডেমির আয়োজনে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে ১-০ গোলের ব্যবধানে সদরপুর স্পোর্টস ফুটবল একাডেমিকে হারিয়ে জয় পেয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রিত্তিকা ফুটবল একাডেমি।

আজ (শনিবার, ১৪ নভেম্বর) বিকেলে চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.বি. সিদ্দিক মিতুল, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, শহর বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম, চর মাধবদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা সাইফুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, শিক্ষানবিশ আইনজীবী শেলিম শাহরিয়ার, ইউনিয়ন বিএনপির নেতা আইয়ুব শেখ, ফিরোজ হুসাইন ও আনোয়ার হুসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।

খলিল মন্ডল হাট ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা এ.কে.এম. জাহাঙ্গীর কবির ও পরিচালক অবাক মাহমুদ রুবেলের পরিচালনায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রিত্তিকা ফুটবল একাডেমি এবং ফরিদপুরের সদরপুর স্পোর্টস ফুটবল একাডেমি।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে পুরো মাঠ। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিত্তিকা ফুটবল একাডেমি।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx