Sunday, 15 November 2026
  • Home  
  • পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের বাছাই ইভেন্ট সম্পন্ন
- ফরিদপুর জেলার খবর

পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের বাছাই ইভেন্ট সম্পন্ন

“সেবার ব্রতে চাকরি”—এই মহান স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই ইভেন্ট অত্যন্ত উৎসবমুখর, সুশৃঙ্খল ও সম্পূর্ণ স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ফরিদপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে আয়োজিত এই বাছাই কার্যক্রমে প্রথম দিনে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের নিয়ে দ্বিতীয় ধাপের বিভিন্ন শারীরিক ইভেন্ট […]

“সেবার ব্রতে চাকরি”—এই মহান স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই ইভেন্ট অত্যন্ত উৎসবমুখর, সুশৃঙ্খল ও সম্পূর্ণ স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ফরিদপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে আয়োজিত এই বাছাই কার্যক্রমে প্রথম দিনে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের নিয়ে দ্বিতীয় ধাপের বিভিন্ন শারীরিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। এদিনের নির্ধারিত ইভেন্টগুলোর মধ্যে ছিল ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প।

ফরিদপুর জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং এর সাথে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা ও ফোর্স অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়ে সম্পূর্ণ কার্যক্রমটি সম্পন্ন করেন। শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে পরিচালিত এই নিয়োগ প্রক্রিয়া তরুণ চাকরিপ্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। ইভেন্ট শেষে পুলিশ সুপার জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী উত্তীর্ণ ও অংশগ্রহণকারী প্রার্থীদের কোনো ধরনের দালালচক্র বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ে এবং কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার বিষয়ে কঠোর ও স্পষ্ট নির্দেশনা প্রদান করেন। তিনি মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি নিশ্চিত হওয়ার বিষয়টি তরুণদের মনে দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেন।

এদিকে, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে টিআরসি নিয়োগ অক্টোবর-২০২৬-এর পুরো কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও নিয়োগ বোর্ডকে সার্বিক সহায়তা করতে মাঠে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি (ভারপ্রাপ্ত) (পিআইএমএস) আসমা আক্তার, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (আরঅ্যান্ডসিপি-২) মোঃ আল-আমিন। এছাড়া নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খান। এ সময় ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে পুরো কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx