Sunday, 15 November 2026
  • Home  
  • এসআরবির পৃথক অভিযানে মাদকসহ আটক ২
- ফরিদপুর জেলার খবর

এসআরবির পৃথক অভিযানে মাদকসহ আটক ২

ফরিদপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর পৃথক মাদকবিরোধী অভিযানে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ২১০ বোতল উইনসেরেক্স ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে আভিযানিক দল। শুক্রবার (১৩ নভেম্বর) জেলার ভাঙ্গা ও কোতোয়ালি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করে এসআরবি-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প। এসআরবি সূত্রে জানা যায়, ভাঙ্গা টোল প্লাজার […]

ফরিদপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর পৃথক মাদকবিরোধী অভিযানে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ২১০ বোতল উইনসেরেক্স ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে আভিযানিক দল।

শুক্রবার (১৩ নভেম্বর) জেলার ভাঙ্গা ও কোতোয়ালি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করে এসআরবি-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প। এসআরবি সূত্রে জানা যায়, ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ২ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৮৮ বোতল উইনসেরেক্স সিরাপসহ বাসচালক আবু বক্কার সিদ্দিক (৩৬)কে আটক করা হয়। অন্যদিকে, ফরিদপুর রেলস্টেশনসংলগ্ন হাবেলী গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৭২ বোতল উইনসেরেক্স সিরাপসহ ইসমাইল হোসেন বাদল (৫৫) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। এ ছাড়া কোতোয়ালি থানার পশ্চিম গঙ্গাবর্দী এলাকায় মুরলদহ স্কুল থেকে গঙ্গাবর্দী বেলি রোডে যাওয়ার পাকা সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৫০ বোতল উইনসেরেক্স ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এসআরবি জানায়, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধার করা মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১০ আরও জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx