Tuesday, 10 November 2026
  • Home  
  • প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে শামা ওবায়েদ, কূটনৈতিক মহলে আলোচনা
- আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে শামা ওবায়েদ, কূটনৈতিক মহলে আলোচনা

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর অংশগ্রহণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর নির্ধারিত দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন শামা ওবায়েদ। সফরকালে প্রধানমন্ত্রী তারেক […]

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর অংশগ্রহণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর নির্ধারিত দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন শামা ওবায়েদ। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এসব বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদের ভূমিকা কী হবে, তা নিয়েও আগ্রহ রয়েছে সংশ্লিষ্ট মহলে। সোমবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, দুজনেরই যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সে কারণেই প্রধানমন্ত্রী তাঁদের দুজনকে সফরসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্য, একজন জলবায়ু ইস্যু এবং অন্যজন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয় দেখবেন। গত আগস্টে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব ভাগ করে দেয়। প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদকে মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সমুদ্র আইন ও সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির দায়িত্ব দেওয়া হয়। সেই বিবেচনায় কপ-৩১ সম্মেলনে তাঁর অংশগ্রহণকে দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে শামা ওবায়েদের অংশগ্রহণ নিয়ে অতীতেও আলোচনা হয়েছে। জুনে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন সফরে তাঁকে রাখা হয়নি। পরে সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হন তিনি। তবে ওই সফরের তালিকায় যুক্ত হতে তাঁকে বেশ বেগ পেতে হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। গত অক্টোবরে প্রধানমন্ত্রীর জাপান সফরেও ছিলেন না শামা ওবায়েদ। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান ৩১ আগস্ট থেকে নিউইয়র্কে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে দুই প্রতিমন্ত্রীর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দায়িত্ব ভাগ করে দেওয়া হলেও তাঁদের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরে শামা ওবায়েদের অংশগ্রহণকে তাই শুধু একটি কূটনৈতিক সফর হিসেবে দেখছেন না পর্যবেক্ষকেরা। জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি কী ভূমিকা রাখেন, সেটিই এখন দেখার বিষয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx