Tuesday, 3 November 2026
  • Home  
  • জেলা পরিষদ প্রশাসকের পরিচয় ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
- ফরিদপুর জেলার খবর

জেলা পরিষদ প্রশাসকের পরিচয় ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের পরিচয় ব্যবহার করে তাঁর পরিচিত ব্যক্তিদের কাছে টাকা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি সূত্রে জানা যায়, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের ব্যবহৃত মোবাইল নম্বরের পরিচয় ব্যবহার করে একটি অসাধু […]

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের পরিচয় ব্যবহার করে তাঁর পরিচিত ব্যক্তিদের কাছে টাকা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা যায়, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের ব্যবহৃত মোবাইল নম্বরের পরিচয় ব্যবহার করে একটি অসাধু চক্র ০১৩৫২-৭১২৯২৯ নম্বর থেকে তাঁর বিশেষ পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছে। চক্রটি তাঁর পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে। একই সঙ্গে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি প্রশাসক আফজাল হোসেন খান পলাশের অজান্তে ঘটছে। ইতোমধ্যে তাঁর পরিচিত দু-একজন ব্যক্তি প্রতারক চক্রের দাবির পরিপ্রেক্ষিতে টাকাও দিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। এ পরিস্থিতিতে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে কোতোয়ালি থানায় লিখিত আবেদন করেছেন জেলা পরিষদের প্রশাসক। ফরিদপুর কোতোয়ালি থানায় দায়ের করা সাধারণ ডায়েরিটির নম্বর ২০১। জিডিটি ৩ নভেম্বর ২০২৬ তারিখে নথিভুক্ত করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx