Tuesday, 3 November 2026
  • Home  
  • পল্লী বিদ্যুতের নৈশ অভিযান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
- ফরিদপুর জেলার খবর

পল্লী বিদ্যুতের নৈশ অভিযান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

বিদ্যুতের অপচয়, অবৈধ ব্যবহার ও সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখার বিরুদ্ধে ফরিদপুরে নৈশ অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। সোমবার (২ নভেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের অধীনে গঠিত ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আবাসিক মিটারের মাধ্যমে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, অটোরিকশা […]

বিদ্যুতের অপচয়, অবৈধ ব্যবহার ও সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখার বিরুদ্ধে ফরিদপুরে নৈশ অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

সোমবার (২ নভেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের অধীনে গঠিত ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আবাসিক মিটারের মাধ্যমে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, অটোরিকশা চার্জিং স্টেশন, গ্যারেজ, ফুটপাত ও সড়কবাতিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে কি না, তা সরেজমিনে পরীক্ষা করা হয়। এ সময় নগরকান্দা জোনাল অফিসের আওতাধীন এলাকায় অবৈধভাবে পুনঃসংযোগ স্থাপন করে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় মিটারসহ সংযোগটি অপসারণ করা হয়।

সদর দপ্তরের আওতাধীন এলাকায় আবাসিক মিটার ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া সদরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় দুটি অবৈধ পার্শ্ব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অন্যদিকে, সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখার দায়ে ১৯টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধের পাশাপাশি সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের নৈশ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx