Saturday, 3 October 2026
  • Home  
  • ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর জন্মদিন উদযাপিত
- ফরিদপুর জেলার খবর

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর জন্মদিন উদযাপিত

আন্তরিক পরিবেশ ও আনন্দমুখর আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে মোমবাতি প্রজ্বলন, কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাতে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের সূচনায় ক্লাবের পক্ষ থেকে সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে অতিথিদের উপস্থিতিতে মোমবাতি প্রজ্বলন ও […]

আন্তরিক পরিবেশ ও আনন্দমুখর আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে মোমবাতি প্রজ্বলন, কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার রাতে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের সূচনায় ক্লাবের পক্ষ থেকে সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে অতিথিদের উপস্থিতিতে মোমবাতি প্রজ্বলন ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের মূল অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত প্রেসক্লাব সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নিরবচ্ছিন্ন সাফল্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পিয়াল, প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেক কাটা শেষে উপস্থিত সদস্যরা সভাপতির সঙ্গে এক প্রীতি ফটোসেশনে অংশ নেন। পরবর্তীতে নৈশভোজের মধ্য দিয়ে আনন্দময় এ আয়োজনের সমাপ্তি ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx