Thursday, 24 September 2026
  • Home  
  • ফরিদপুর জেলা প্রশাসন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
- Uncategorized

ফরিদপুর জেলা প্রশাসন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার, ২৩ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ ইমতিয়াজ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]

ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার, ২৩ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ ইমতিয়াজ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) সুস্মিতা সাহা এবং ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, অভিনয়, আবৃত্তি ও নাটক পরিবেশন করে। তাদের বৈচিত্র্যময় পরিবেশনা উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx