Monday, 9 November 2026
  • Home  
  • শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন: বড় স্বপ্ন দেখার উদাত্ত আহ্বান এমপি বাবুলের
- ফরিদপুর জেলার খবর

শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন: বড় স্বপ্ন দেখার উদাত্ত আহ্বান এমপি বাবুলের

জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছে ফরিদপুরের সদরপুর উপজেলার লোহারটেক উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ (সোমবার, ৯ নভেম্বর) তাদের এই পরিদর্শন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ, আনন্দ ও কৌতূহল। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। জাতীয় সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে ঘুরে দেখার সুযোগ পেয়ে […]

জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছে ফরিদপুরের সদরপুর উপজেলার লোহারটেক উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

আজ (সোমবার, ৯ নভেম্বর) তাদের এই পরিদর্শন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ, আনন্দ ও কৌতূহল। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

জাতীয় সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে ঘুরে দেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। তাদের অনেকের জন্য এটিই ছিল প্রথম ঢাকা সফর এবং প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন দেখার অভিজ্ঞতা। শিক্ষার্থীদের এ অভিজ্ঞতাকে আনন্দের ও অনুপ্রেরণার বলে উল্লেখ করে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে থাকতে তিনি সবসময় আগ্রহী।

শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি জ্ঞান ও মেধায় নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগামী দিনে দেশ ও মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের শক্তি ও সম্ভাবনা। আজকের এই ছোট্ট অভিজ্ঞতা একদিন তাদের বড় স্বপ্ন পূরণের পথে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

লোহারটেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শনের উদ্যোগ গ্রহণ করায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর সোলায়মানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংসদ সদস্য। শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী অভিজ্ঞতা তাদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, দেশের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx