Tuesday, 22 September 2026
  • Home  
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের বিক্ষোভ
- ফরিদপুর জেলার খবর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাববিজের সভাপতিত্বে সেখানে […]

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল।

আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।

ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাববিজের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের অভ্যন্তরে অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সিনিয়র সহসভাপতি এম এম ইউসুফ, মো. জাফরসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, একই দাবিতে আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx