Sunday, 18 October 2026

Month: August 2026

খেলাধুলা

মিয়ামিতে নতুন কোচ পেলেন মেসিরা

সাবেক আর্জেন্টাইন আন্তর্জাতিক ফুটবলার ক্রিশ্চিয়ান ‘কিলি’ গঞ্জালেসকে ইন্টার মিয়ামির নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একাধিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হতে পেরে খবরটি প্রকাশ করেছে সিজার লুইস মেরলো। অন্তর্বর্তী কোচ গিয়ের্মো হায়েসের মেয়াদ ফুরিয়ে এসেছে ফ্লোরিডার ক্লাবটির সঙ্গে। এমনকি ইন্টার মিয়ামির হয়ে হয়তো নিজের শেষ ম্যাচও পরিচালনা করে ফেলেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার এমএলএস জানিয়েছে, ম্যাচের […]

খেলাধুলা

জিতলেও ম্যাচসেরা হয়নি বার্সেলোনার কেউ

রাফিনহা ও ফেরমিন লোপেজের গোলে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। ফলে শিরোপা ধরে রাখার মিশনে লা লিগার নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে কাতালান ক্লাবটি। ম্যাচ জিতলেও বার্সেলোনার কোনো খেলোয়াড় পাননি ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেটি গেছে অ্যাথলেটিক ক্লাবে ও স্পেনের গোলরক্ষক উনাই সিমনের দখলে। বার্সেলোনার একাধিক খেলোয়াড় ভালো পারফরম্যান্স করলেও ম্যাচসেরার […]

আন্তর্জাতিক

সৌদিতে আগুনে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ […]

আন্তর্জাতিক

বন্যায় ভেসে যাওয়া নারীর কানের দুল খুলে নিলেন দুই যুবক

পাহাড়ি ঢলে প্রলয়ংকারী বন্যার পর নেপালে এখনও নিখোঁজ অনেকে। মানুষের আর্তনাদ ও আহাজারিতে ভারী পরিবেশ। এর মধ্যেই বন্যায় মৃত এক নারীর কান থেকে দুল চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে নেপালের পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, নারায়নি নদীতে ভেসে আসে ওই নারীর মরদেহ। তখন ওই দুই ব্যক্তি মৃত নারীর কানের দুল খুলে রাখছিলেন। ধারণা […]

আন্তর্জাতিক

ভারতে বিদ্যুৎ রপ্তানি ৫০ শতাংশ কমালো নেপাল, নেপথ্যে যে কারণ

প্রলয়ংকারী বন্যায় বিপর্যস্ত হিমালয়কন্যা নেপাল। বিপুল জলপ্রবাহতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ১৩টি জলবিদ্যুৎ প্রকল্প। বন্যায় নেপালের যে বিদ্যুৎ প্রকল্পগুলো ক্ষতির মুখে পড়েছে সেগুলোর মধ্যে ১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন দেবীঘাট জলবিদ্যুৎ প্রকল্পও রয়েছে। এ কারণে ভারতে বিদ্যুৎ রপ্তানি ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে নেপাল। প্রতিদিন নেপাল থেকে ভারতে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হয়ে থাকে। তবে, এখন […]

আন্তর্জাতিক

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে এক বাংলাদেশিসহ নিহত ১৫

রাশিয়ার আমুর অঞ্চলে এক গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে বাংলাদেশি এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৫ বাংলাদেশি কর্মী আহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলে অবস্থিত কেমিক্যাল কমপ্লেক্স […]

ঢাকা বিভাগ

হবু বরকে অশ্লীল ছবি না পাঠানোয় ভাঙলো বিয়ে, তরুণীর আত্মহত্যা

ইতালি প্রবাসী হবু বরের চাওয়ামতো অশ্লীল ছবি না দেওয়ায় এক তরুণীর বিয়ে ভেঙে গেছে বলে অভিযোগ উঠেছে। পরে অভিমানে ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ওই তরুণী। বুধবার (২৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী উপজেলার শ্রীনগর এলাকার জীবন মিয়ার মেয়ে মীম বেগম (২০)। অভিযুক্ত হবু স্বামী একই ইউনিয়নের শিরার […]

ঢাকা বিভাগ

অপহরণের পর হত্যার প্রস্তুতি, জানালা দিয়ে পালিয়ে প্রাণে বাঁচলেন তরুণ

গাজীপুরের কালীগঞ্জে অটোরিকশায় তুলে মো. আব্দুল্লাহ (২১) নামের এক তরুণকে অচেতন করে আটকে রেখে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। পরে জানালার একটি অংশ ভেঙে পালিয়ে একটি সুতার কারখানায় আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন তিনি। আব্দুল্লাহ কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড়নগর গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি সদ্যসমাপ্ত এইচএসসি পরীক্ষার্থী এবং বিডি ক্লিন কালীগঞ্জ শাখার […]

চট্টগ্রাম বিভাগ

বাড়িতে ডিবি পুলিশ, নিজেই ঘর থেকে অস্ত্র বের করে দিলেন যুবক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মহিন উদ্দিন (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটকের পর তিনি নিজেই তার বসতঘর থেকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড কার্তুজ ও একটি ম্যাগাজিন বের দেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের গোলাম রহমান হাজী বাড়ি থেকে মহিনকে আটক করা হয়। তিনি একই বাড়ির মৃত […]

চট্টগ্রাম বিভাগ

ডেভিড ইমনের আরও ৩ সহযোগী গ্রেফতার, বিপুল অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর ডেভিড ইমনের আরও তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে […]

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx