Sunday, 18 October 2026
  • Home  
  • জিতলেও ম্যাচসেরা হয়নি বার্সেলোনার কেউ
- খেলাধুলা

জিতলেও ম্যাচসেরা হয়নি বার্সেলোনার কেউ

রাফিনহা ও ফেরমিন লোপেজের গোলে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। ফলে শিরোপা ধরে রাখার মিশনে লা লিগার নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে কাতালান ক্লাবটি। ম্যাচ জিতলেও বার্সেলোনার কোনো খেলোয়াড় পাননি ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেটি গেছে অ্যাথলেটিক ক্লাবে ও স্পেনের গোলরক্ষক উনাই সিমনের দখলে। বার্সেলোনার একাধিক খেলোয়াড় ভালো পারফরম্যান্স করলেও ম্যাচসেরার […]

রাফিনহা ও ফেরমিন লোপেজের গোলে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। ফলে শিরোপা ধরে রাখার মিশনে লা লিগার নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে কাতালান ক্লাবটি।

ম্যাচ জিতলেও বার্সেলোনার কোনো খেলোয়াড় পাননি ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেটি গেছে অ্যাথলেটিক ক্লাবে ও স্পেনের গোলরক্ষক উনাই সিমনের দখলে।

বার্সেলোনার একাধিক খেলোয়াড় ভালো পারফরম্যান্স করলেও ম্যাচসেরার পুরস্কার পায়নি ক্লাবটির কেউই।

ক্যাম্প ন্যুতে একের পর এক দুর্দান্ত সেভ করে অ্যাথলেটিককে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন উনাই সিমোন।

বার্সার আক্রমণের সামনে সিমোনের অসাধারণ পারফরম্যান্সই ব্যবধান বড় হতে দেয়নি। ম্যাচ শেষে তাই অফিসিয়াল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে অ্যাথলেটিকের এই গোলরক্ষকের হাতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx