মাদক সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর
ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জের ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে উত্তেজিত একটি পক্ষের হামলার শিকার হয়েছে থানা পুলিশ। এ সময় ভাঙচুর করা হয়েছে থানা পুলিশের ব্যবহৃত একটি পিকআপভ্যান। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশের সহায়তায় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। […]











