বিদেশি নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, ১২ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের সেরেমবান এলাকায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ও বিদেশি নাগরিকসহ ৫৭ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। আটকদের মধ্যে ১২ জন বাংলাদেশিও রয়েছেন। রোববার (২৩ আগস্ট) দুপুর ২টায় সেরেমবানের তিনটি স্থানে জেআইএমের পুত্রাজায়া সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের কর্মকর্তারা অভিযান চালান। কুয়ালালামপুরে ইন্দোনেশিয়ার দূতাবাসের (কেবিআরআই) কর্মকর্তারাও এতে সহযোগিতা […]











