Wednesday, 2 September 2026
  • Home  
  • ‘ভ্যানটা নিয়ে গেল, এখন সংসার চলবে কীভাবে’
- রংপুর বিভাগ

‘ভ্যানটা নিয়ে গেল, এখন সংসার চলবে কীভাবে’

‘ভ্যানটা নিয়ে গেল, চাবিটা শুধু আমার হাতে। এখন আমি কী করব? বাবা-মাকে কী জবাব দেব? এখন সংসার চলবে কীভাবে?’—হাতে চার্জার ভ্যানের চাবি, চোখে পানি আর বুকভরা দুশ্চিন্তা নিয়ে সড়কের পাশে বসে এভাবেই কাঁদছিল ১৪ বছরের রেজওয়ান। একটু আগেও যে ভ্যানটি ছিল তার পরিবারের আয়ের অন্যতম অবলম্বন, অভিনব প্রতারণায় সেটিই নিয়ে গেছে একটি চক্র। বৃহস্পতিবার (২৭ […]

‘ভ্যানটা নিয়ে গেল, চাবিটা শুধু আমার হাতে। এখন আমি কী করব? বাবা-মাকে কী জবাব দেব? এখন সংসার চলবে কীভাবে?’—হাতে চার্জার ভ্যানের চাবি, চোখে পানি আর বুকভরা দুশ্চিন্তা নিয়ে সড়কের পাশে বসে এভাবেই কাঁদছিল ১৪ বছরের রেজওয়ান। একটু আগেও যে ভ্যানটি ছিল তার পরিবারের আয়ের অন্যতম অবলম্বন, অভিনব প্রতারণায় সেটিই নিয়ে গেছে একটি চক্র।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর সড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার কিশোরের নাম রেজওয়ান (১৪)। সে পার্শ্ববর্তী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়ার ওলিয়ার রহমানের ছেলে।

অসহায় ওই কিশোর জানায়, রংপুরের তারাগঞ্জ উপজেলা বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরের বাসা থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা বলে আরেকটা চার্জার ভ্যানসহ তাকে ভাড়ায় নিয়ে আসে। ঘটনাস্থলে এসে তারা আমাকে সড়কের অপর পাশের দোকান থেকে পান আনতে পাঠায়। ফিরে এসে দেখি আমার ভ্যান ও অপর ভ্যানওয়ালাসহ ওই দুই লোকও নাই। অথচ শুধু চাবি আমার হাতে। আমি এখন কি করবো? শেষ সম্বলটাও ওরা চুরি করে নিয়ে গেলো। বাবা মা কে কি জবাব দিবো? আমাদের সংসার কেমন করে চলবে?

এই সময় তার কান্নাকাটি দেখে আশপাশের লোকজন এসে পাশে দাঁড়ায়। কিন্তু ততক্ষণে প্রতারকরা তার চার্জার ভ্যান নিয়ে চম্পট দিয়েছে। পরে এক ভ্যানওয়ালা মোবাইল করে শিশুটার এলাকার এক পরিচিত ভ্যান চালককে জানায়। তার মাধ্যমে খবর পেয়ে অসুস্থ বাবাসহ স্বজনরা এসে শিশু রেজওয়ান কে নিয়ে যায়।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ফেসবুকে দেখে শিশুর ভ্যান হারানোর বিষয়ে জানতে পারি। কিন্তু এখনও কোন অভিযোগ পাইনি। এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এর প্রেক্ষিতে শহরজুড়ে পুলিশী টহল বাড়ানো হয়েছে। যেগুলোর খবর পাচ্ছি সেগুলো নিয়ে আমরা কাজ করছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx