Sunday, 18 October 2026
  • Home  
  • পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা
- বরিশাল বিভাগ

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ভু্ক্তভোগী মামলা করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বড় বাসাইল গ্ৰামের বাসিন্দা বেলায়েত হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার (৩৫) ও উত্তর চাদত্রিশিরা এলাকার ফয়জুদ্দিন খানের ছেলে বাবুল […]

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ভু্ক্তভোগী মামলা করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বড় বাসাইল গ্ৰামের বাসিন্দা বেলায়েত হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার (৩৫) ও উত্তর চাদত্রিশিরা এলাকার ফয়জুদ্দিন খানের ছেলে বাবুল খানসহ (৪০) অজ্ঞাত ৩-৪ জন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী প্রায় ৩ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। বাড়িতে আট বছরের মেয়েকে নিয়ে বসবাস করেন তিনি। আসামিরা আগে থেকেই বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় আসামিরা বাদীর ওপর ক্ষিপ্ত হয়ে অপপ্রচারসহ নানা ক্ষতির চেষ্টা করেন। পরে গত ৯ আগস্ট বিকেলে বাদী ও তার মেয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন। এসময় আসামিরা ঘরের দরজায় কড়া নাড়লে বাদী ঘুম থেকে উঠে পরিচয় জানতে চান। ১নং আসামি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। এসময় দরজা খুলে দিলে ১ ও ২নং আসামি জোরপূর্বক ভেতরে ঢুকে পড়েন।

পরবর্তীতে ১নং আসামি বাদীর মুখ চেপে ধরে শ্লীলতাহানি করেন এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এসময় ২নং আসামিসহ অন্য অজ্ঞাতনামা সঙ্গীরা দরজায় পাহারা দেন। বাদীর ডাক-চিৎকারে পার্শ্ববর্তী স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনার পরপরই ভুক্তভোগী আগৈলঝাড়া থানায় মামলা করতে গেলেও থানা কর্তৃপক্ষ তদন্তের নামে কালক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে স্বজনদের পরামর্শে ভুক্তভোগী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি দরখাস্ত দাখিল করেন।

আদালত নালিশি আবেদন পর্যালোচনার পর অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেছেন।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুসংকর মল্লিক বলেন, বিষয়টি তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx