Sunday, 18 October 2026
  • Home  
  • কাশের বনে হাওয়ার নাচন নূপুর বাজে পায়ে
- মুক্তকথা ও সাহিত্য

কাশের বনে হাওয়ার নাচন নূপুর বাজে পায়ে

শরৎ এলোরাকিবুল ইসলাম রাহান সাদা মেঘের ডিঙি চড়েআসলো শরৎ গাঁয়ে,কাশের বনে হাওয়ার নাচননূপুর বাজে পায়ে। শিউলি ঝরে ভোর বিহানেমিষ্টি সুবাস মেখে,শিশির হাসে ঘাসের ডগায়রোদের কিরণ দেখে। হাঁসের ছানা জলে ভাসেডানা দুটি নাড়ে,শরৎ এলে খুশির জোয়ারনদীর পাড়ে পাড়ে।

শরৎ এলো
রাকিবুল ইসলাম রাহান

সাদা মেঘের ডিঙি চড়ে
আসলো শরৎ গাঁয়ে,
কাশের বনে হাওয়ার নাচন
নূপুর বাজে পায়ে।

শিউলি ঝরে ভোর বিহানে
মিষ্টি সুবাস মেখে,
শিশির হাসে ঘাসের ডগায়
রোদের কিরণ দেখে।

হাঁসের ছানা জলে ভাসে
ডানা দুটি নাড়ে,
শরৎ এলে খুশির জোয়ার
নদীর পাড়ে পাড়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx