Sunday, 29 November 2026
  • Home  
  • পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান এমপি শহিদুল ইসলাম বাবুলের
- ফরিদপুর জেলার খবর

পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান এমপি শহিদুল ইসলাম বাবুলের

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা থানার দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। এ সময় তিনি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। আজ (শনিবার, ২৮ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা থানায় মতবিনিময় ও পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান […]

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা থানার দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। এ সময় তিনি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আজ (শনিবার, ২৮ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা থানায় মতবিনিময় ও পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান এবং ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী উপস্থিত ছিলেন।

এ ছাড়া ভাঙ্গা সার্কেল অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের আস্থা অর্জন করা পুলিশের প্রধান দায়িত্ব। ভাঙ্গার মানুষ শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে চায়। সে লক্ষ্যে কোনো ধরনের অপরাধ, চাঁদাবাজি বা বিশৃঙ্খলার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “বর্তমান সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানির শিকার না হন এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত আইনি সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে। জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা আরও সুসংহত করতে আমি জনপ্রতিনিধি হিসেবে প্রশাসনের পাশে আছি।”

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এলাকার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মহাসড়কে নিরাপত্তা এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

পুলিশ সদস্যরাও এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx