Sunday, 29 November 2026
  • Home  
  • শেখ ইউনুস আলীর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র ‘যাত্রাপথের আনন্দগান’-এর প্রথম প্রদর্শনী
- ফরিদপুর জেলার খবর

শেখ ইউনুস আলীর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র ‘যাত্রাপথের আনন্দগান’-এর প্রথম প্রদর্শনী

বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক, রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের সাবেক সভাপতি প্রফেসর ইমেরিটাস শেখ ইউনুস আলীর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘যাত্রাপথের আনন্দগান’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রামাণ্যচিত্রটির উদ্বোধন করেন প্রফেসর ইমেরিটাস […]

বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক, রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের সাবেক সভাপতি প্রফেসর ইমেরিটাস শেখ ইউনুস আলীর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘যাত্রাপথের আনন্দগান’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রামাণ্যচিত্রটির উদ্বোধন করেন প্রফেসর ইমেরিটাস শেখ ইউনুস আলীর সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. বেগম রওগন আরা। রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের সভাপতি দীপংকর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার সভাপতি প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান শামীম, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, ডা. এম. এ. জলিল, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল এবং কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে সংগীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। এরপর প্রদর্শিত হয় ‘যাত্রাপথের আনন্দগান’ প্রামাণ্যচিত্র। এতে প্রফেসর ইমেরিটাস শেখ ইউনুস আলীর জীবনের নানা অধ্যায়, চিকিৎসাসেবা, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং দীর্ঘ কর্মময় পথচলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রামাণ্যচিত্র প্রদর্শনী শেষে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx