Monday, 16 November 2026
  • Home  
  • সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে: শহিদুল ইসলাম বাবুল
- ফরিদপুর জেলার খবর

সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে: শহিদুল ইসলাম বাবুল

সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। আজ (রোববার, ১৫ নভেম্বর) সকালে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে আব্দুস সামাদ মুন্সি ইসলামিয়া মাদরাসা আয়োজিত ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতি ও মাঠ পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি […]

সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

আজ (রোববার, ১৫ নভেম্বর) সকালে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে আব্দুস সামাদ মুন্সি ইসলামিয়া মাদরাসা আয়োজিত ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতি ও মাঠ পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাহফিলের মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন শহিদুল ইসলাম বাবুল।

এ সময় তিনি বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। তারা ঘোষণা দিয়েই এসব কর্মকাণ্ড করছে। সম্প্রতি ফরিদপুরে একটি বাসে আগুন দিয়ে একজন মানুষকে হত্যা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনবে।” আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে চলমান বিভিন্ন রাজনৈতিক আলোচনা ও তৎপরতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কৃষক দলের এই কেন্দ্রীয় নেতা বলেন, “ডিসেম্বরের নামে একটি হাইপ তৈরি করে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জনগণের সঙ্গে সম্পৃক্ত না হয়ে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এর জবাব বাংলাদেশের মানুষ দেবে।”

এ সময় সাংবাদিকরা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং তাদের ফিরে আসার সম্ভাবনা প্রসঙ্গে জানতে চাইলে শহিদুল ইসলাম বাবুল বলেন, “পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে, গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া কোনো রাজনৈতিক শক্তি এত অল্প সময়ের মধ্যে ফিরে এসে আবার নেতৃত্ব দিয়েছে। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং দেশকে অস্থিতিশীল করা।” পরিদর্শনকালে তিনি ওয়াজ মাহফিলের সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুতজ্জামান বদু, যুবদল নেতা মুন্সি ইসারতসহ স্থানীয় বিএনপি, কৃষক দল, যুবদল ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মাদরাসা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx