Monday, 16 November 2026
  • Home  
  • উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ জেলা প্রশাসকের
- ফরিদপুর জেলার খবর

উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ জেলা প্রশাসকের

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনসেবার মান এবং দাপ্তরিক সমস্যাগুলো পর্যালোচনা করা হয়। এ সময় উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা এবং সরকারি সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। […]

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনসেবার মান এবং দাপ্তরিক সমস্যাগুলো পর্যালোচনা করা হয়। এ সময় উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা এবং সরকারি সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

আজ (রোববার, ১৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) বাকাইদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল্লাহ এহসান এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালকসহ শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা তাঁদের প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অর্জন এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জেলা প্রশাসক প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি উন্নয়নকাজে গতি আনা, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান জেলা প্রশাসক। কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা নাশকতার আশঙ্কা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশ দেন তিনি। এ ছাড়া আগামী ১৭ নভেম্বর এলপিআরজনিত কারণে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হালিমের বিদায় প্রসঙ্গেও সভায় আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx