Monday, 16 November 2026
  • Home  
  • এফপিএবি ফরিদপুর শাখার ক্লিনিকের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের
- ফরিদপুর জেলার খবর

এফপিএবি ফরিদপুর শাখার ক্লিনিকের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ফরিদপুর শাখার ক্লিনিকের সার্বিক মানোন্নয়ন ও সেবার পরিধি বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সম্প্রতি এফপিএবি ফরিদপুর শাখার নেতৃবৃন্দ তাঁর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এই আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে এফপিএবি ফরিদপুর শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মো. আনিসুর রহমান চৌধুরী […]

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ফরিদপুর শাখার ক্লিনিকের সার্বিক মানোন্নয়ন ও সেবার পরিধি বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সম্প্রতি এফপিএবি ফরিদপুর শাখার নেতৃবৃন্দ তাঁর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এই আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে এফপিএবি ফরিদপুর শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মো. আনিসুর রহমান চৌধুরী সংসদ সদস্যকে শাখার ক্লিনিকের চলমান কার্যক্রম, স্বাস্থ্যসেবার বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার বিষয়ে বিস্তারিত অবহিত করেন।

আলোচনাকালে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দিতে এফপিএবি-এর ভূমিকার প্রশংসা করেন। তিনি প্রতিষ্ঠানটির ক্লিনিকের অবকাঠামোগত ও সেবামূলক উন্নয়নে নিজের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠানে এফপিএবি ফরিদপুর শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx