Thursday, 12 November 2026
  • Home  
  • শিক্ষার্থীদের সঙ্গে আনন্দে মাতলেন জেলা প্রশাসক
- ফরিদপুর জেলার খবর

শিক্ষার্থীদের সঙ্গে আনন্দে মাতলেন জেলা প্রশাসক

বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের বর্ষ সমাপনী আনন্দ উৎসব–২০২৬ উদযাপিত হয়েছে। শিক্ষা কার্যক্রমের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সরব উপস্থিতিতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। […]


বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের বর্ষ সমাপনী আনন্দ উৎসব–২০২৬ উদযাপিত হয়েছে। শিক্ষা কার্যক্রমের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সরব উপস্থিতিতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। তাঁর উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানে যোগ করে এক অন্য মাত্রা। উৎসবের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা ও আনন্দ আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আনন্দ উৎসবের বিভিন্ন আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি অংশ নেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে তাঁর এই আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উদ্দীপনা সৃষ্টি করে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও ক্রীড়াচর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ; তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এ ধরনের আনন্দ উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয়ের প্রাণোচ্ছল শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবার সম্মিলিত অংশগ্রহণে এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটি এক মিলনমেলায় পরিণত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx