Sunday, 8 November 2026
  • Home  
  • নিরাপদ ফরিদপুর গড়তে পুলিশের হাতে সিসি ক্যামেরার সরঞ্জাম দিলেন এমপি নায়াব ইউসুফ
- ফরিদপুর জেলার খবর

নিরাপদ ফরিদপুর গড়তে পুলিশের হাতে সিসি ক্যামেরার সরঞ্জাম দিলেন এমপি নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের সার্বিক নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে পুরো শহরকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে ফরিদপুর পুলিশের হাতে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আজ (রোববার, ৮ নভেম্বর) সন্ধ্যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবিরের […]

ফরিদপুর শহরের সার্বিক নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে পুরো শহরকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে ফরিদপুর পুলিশের হাতে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

আজ (রোববার, ৮ নভেম্বর) সন্ধ্যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবিরের সহযোগিতায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এসব সরঞ্জাম হস্তান্তর করেন।

সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শহরের নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে অপরাধপ্রবণ এলাকাগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা এবং কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত অপরাধীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে এসব সিসি ক্যামেরা।

এ সময় ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, চরভদ্রাসন উপজেলা বিএনপির সদস্য মোস্তফা কবিরসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমপূর্ণ স্থানে নজরদারি বাড়বে। এতে অপরাধ প্রতিরোধের পাশাপাশি অপরাধ সংঘটনের পর জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা সহজ হবে। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx