Sunday, 1 November 2026
  • Home  
  • ‘দেশের কোমর ভাঙা, মেরামত ও সংস্কার করতে হবে’: ডা. শফিকুর রহমান
- জাতীয় - ফরিদপুর - ফরিদপুর জেলার খবর

‘দেশের কোমর ভাঙা, মেরামত ও সংস্কার করতে হবে’: ডা. শফিকুর রহমান

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের আজ কোমর ভাঙা। তাই মেরামত করতে হবে। সংস্কার করতে হবে। গণরায় বাস্তবায়ন করতে হবে।’ আজ (শনিবার, ৩১ অক্টোবর) ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে ১১-দলীয় ঐক্যজোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি […]

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের আজ কোমর ভাঙা। তাই মেরামত করতে হবে। সংস্কার করতে হবে। গণরায় বাস্তবায়ন করতে হবে।’

আজ (শনিবার, ৩১ অক্টোবর) ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে ১১-দলীয় ঐক্যজোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

লংমার্চকে স্বাগত জানাতে সেখানে ফরিদপুর ও ভাঙ্গার বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। শফিকুর রহমান বলেন, ‘এই দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের তাড়াতে হবে। দুঃশাসন থেকে মুক্তি পেতে হবে। এ লড়াই জনগণের লড়াই, এ লড়াই মুক্তির লড়াই।’ লংমার্চে অংশ নেওয়া নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা রাস্তায় নেমে আমাদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন। উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।’ তিনি আরও বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান তাঁরা।

আয়োজকদের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা। এসব দাবিতে ১১-দলীয় ঐক্যজোট এ লংমার্চের আয়োজন করেছে।

পথসভা শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে লংমার্চের গাড়িবহর খুলনার উদ্দেশে রওনা হয়। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পার হওয়ার পর যানজটের কারণে গাড়ির গতি কমে যায়। বেলা ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত কয়েক হাজার গাড়ি ভাঙ্গা মহাসড়ক অতিক্রম করে। আজ সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক ধরে ভাঙ্গা, গোপালগঞ্জ ও খুলনা হয়ে রূপসা সেতু পার হয়ে যশোর ও কুষ্টিয়ার দিকে যাওয়ার কথা রয়েছে বহরটির। প্রায় ৪২৫ কিলোমিটারের এ যাত্রাপথে ১৯টি জেলা অতিক্রম করার পরিকল্পনা রয়েছে। পথে একাধিক স্থানে পথসভা আয়োজন করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx