Sunday, 4 October 2026
  • Home  
  • নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি নায়াব ইউসুফ
- ফরিদপুর জেলার খবর

নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি নায়াব ইউসুফ

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ভিটেমাটি হারা অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। আজ (রোববার, ৪ অক্টোবর) উপজেলার ৫ নম্বর ডিক্রিরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। পরিদর্শনকালে সংসদ […]

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ভিটেমাটি হারা অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ (রোববার, ৪ অক্টোবর) উপজেলার ৫ নম্বর ডিক্রিরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

পরিদর্শনকালে সংসদ সদস্য ভাঙনকবলিত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং বিদ্যমান দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। নদীভাঙনে ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

ভাঙনকবলিত মানুষের উদ্দেশ্যে তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কোনো অবস্থাতেই একা ফেলে রাখা হবে না। তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের ধারা অব্যাহত থাকবে। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে চাল ও নগদ অর্থ হস্তান্তর করেন।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী উপস্থিত ছিলেন। আকস্মিক এই নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা সংসদ সদস্যের এই সহানুভূতিশীল উদ্যোগ ও দ্রুত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx