Wednesday, 23 September 2026
  • Home  
  • এপিএ সম্মেলনে প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি শহিদুল ইসলাম খান বাবুল
- আন্তর্জাতিক - জাতীয়

এপিএ সম্মেলনে প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি শহিদুল ইসলাম খান বাবুল

এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপিএ)-এর গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলের নেতা হিসেবে তাজিকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন। আন্তর্জাতিক এই সংসদীয় ফোরামে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। […]

এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপিএ)-এর গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলের নেতা হিসেবে তাজিকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন। আন্তর্জাতিক এই সংসদীয় ফোরামে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এশিয়ার বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিদের অংশগ্রহণে দুশানবেতে আয়োজিত এই সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান ও অভিজ্ঞতা তুলে ধরবেন তিনি। একই সঙ্গে এশীয় দেশগুলোর মধ্যে সংসদীয় কূটনৈতিক সম্পর্ক জোরদারেও গুরুত্বারোপ করা হবে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই সফর তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সফরটি যেন সফল ও সার্থক হয় এবং অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন শেষে নিরাপদে দেশে ফিরতে পারেন, সে জন্য ফরিদপুর-৪ আসনের সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx