Wednesday, 9 September 2026
  • Home  
  • ‘থাইরয়েড জয় করে সুস্থ জীবন’: ফরিদপুর মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সেমিনার
- ফরিদপুর জেলার খবর - স্বাস্থ্য

‘থাইরয়েড জয় করে সুস্থ জীবন’: ফরিদপুর মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সেমিনার

থাইরয়েড রোগের সঠিক নির্ণয়, আধুনিক চিকিৎসা এবং আক্রান্তদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুর মেডিকেল কলেজে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ অডিটোরিয়ামে ‘লিভিং ওয়েল উইথ থাইরয়েড ডিজিজ: অ্যা কেস বেজড পার্সপেক্টিভ’ (খরারহম ডবষষ রিঃয ঞযুৎড়রফ উরংবধংব: অ ঈধংব ইধংবফ চবৎংঢ়বপঃরাব) শীর্ষক এই সেমিনারের আয়োজন করে কলেজটির মেডিসিন বিভাগ। ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন […]

থাইরয়েড রোগের সঠিক নির্ণয়, আধুনিক চিকিৎসা এবং আক্রান্তদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুর মেডিকেল কলেজে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কলেজ অডিটোরিয়ামে ‘লিভিং ওয়েল উইথ থাইরয়েড ডিজিজ: অ্যা কেস বেজড পার্সপেক্টিভ’ (খরারহম ডবষষ রিঃয ঞযুৎড়রফ উরংবধংব: অ ঈধংব ইধংবফ চবৎংঢ়বপঃরাব) শীর্ষক এই সেমিনারের আয়োজন করে কলেজটির মেডিসিন বিভাগ।

ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. খান মো. আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আসিফ উল আলম। সেমিনারে থাইরয়েড রোগের বিভিন্ন দিক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ। তিনি বাস্তব বিভিন্ন ‘কেস স্টাডি’র আলোকে থাইরয়েড রোগের জটিলতা এবং তা মোকাবিলার আধুনিক উপায়গুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), ফরিদপুর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান শামীম। সেমিনারে একটি বিশেষজ্ঞ প্যানেলও অংশ নেয়। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. ইউসুফ আলী, অধ্যাপক ডা. মো. হারুনুর রশিদ, অধ্যাপক ডা. আহমেদ মানাদির হোসেন এবং অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। তাঁরা থাইরয়েড রোগের বিভিন্ন দিক নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।

বক্তারা জানান, থাইরয়েড কোনো দুরারোগ্য ব্যাধি নয়। সঠিক সময়ে রোগ নির্ণয় এবং নিয়মিত চিকিৎসার মাধ্যমে থাইরয়েড আক্রান্ত রোগীরা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এ বিষয়ে চিকিৎসক ও রোগীদের সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।

পুরো সেমিনারটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মৃধা মো. শাহিনুজ্জামান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx