Thursday, 3 September 2026
  • Home  
  • নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-১৫
- ফরিদপুর জেলার খবর

নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-১৫

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর থেকে […]

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা ‘জে আর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশে থাকা পুকুরে গিয়ে পড়ে এবং ট্রাকটি রাস্তার ওপরেই উল্টে যায়। এতে আহত হয় অন্তত ১৫ জন।

স্থানীয় জনতা ও হাইওয়ে পুলিশ দ্রুত এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ভাঙ্গা হাইওয়ে থানার এস আই সোহেল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx