চীনের একটি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন নাটোরের ফাতেমা খানম। তবে, চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা ফাতেমার উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থসংকট।
বিষয়টি নজরে আসার পর ফাতেমার মেডিকেল শিক্ষার প্রাথমিক খরচ মেটাতে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় ফাতেমার পড়াশোনা অব্যাহত রাখতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।


