Thursday, 3 September 2026
  • Home  
  • গত ১৭ বছরে সবচেয়ে বেশি দূর্নীতি হয়েছে জ্বালানি খাতে-পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- রাজনীতি

গত ১৭ বছরে সবচেয়ে বেশি দূর্নীতি হয়েছে জ্বালানি খাতে-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যে দল তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত এই ৪৮ বছরে যখনই বাংলাদেশের উপর, জনগনের উপর কোনো বিপদ এসেছে, স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্রের উপর কোনো হুমকি এসেছে একমাত্র দল বিএনপি যে সবার আগে জনগনের পাশে দাড়িয়েছে। দেশের মাটি রক্ষার্থে নেতাকর্মীরা জীবন দিয়েছে। তিনি বলেন, […]

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যে দল তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত এই ৪৮ বছরে যখনই বাংলাদেশের উপর, জনগনের উপর কোনো বিপদ এসেছে, স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্রের উপর কোনো হুমকি এসেছে একমাত্র দল বিএনপি যে সবার আগে জনগনের পাশে দাড়িয়েছে। দেশের মাটি রক্ষার্থে নেতাকর্মীরা জীবন দিয়েছে।

তিনি বলেন, যারা নতুন বাংলাদেশের কথা বলেন, যারা নতুন ভবিষ্যতের কথা বলেন, তাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের যত উন্নয়ন, যত উৎপাদন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা সবকিছুই বিএনপির হাত ধরে বিগত দিনে হয়েছে, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও বিএনপির হাত ধরেই হবে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপি’র আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে আছে। গত ১৭ বছরে যে পরিমান দূর্নীতি হয়েছে, বিশেষ করে সবচেয়ে বেশি দূর্নীতি হয়েছে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের খাতে। হাজার হাজার কোটি টাকা পাচার করে এখন বিদেশে বসে তারা ভোগ করছে, আর বাংলাদেশের মানুষ জ্বালানির জন্য কষ্টে আছে।

প্রতিমন্ত্রী বলেন, মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি আমরা। বিএনপির একটাই অঙ্গিকার বাংলাদেশের জনগনের পাশে থাকবো, জনগনের পাশে থেকে জনগনের সেবা করবো। আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই। কিন্তু কোনো ফ্যাসিবাদের দোসর বা কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নাশকতা করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাড়াবে জনগন।

এর আগে বেলুন উড়িয়ে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ অতিথিবৃন্দ।

এসময় জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx