Saturday, 17 October 2026
  • Home  
  • মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা
- প্রবাস

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা

প্রবল ইচ্ছাশক্তি আর সন্তানের ভবিষ্যতের প্রতি অদম্য মায়ের কাছে হেরে গেছে দারিদ্র্য ও প্রতিকূলতা। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে ও খালি পায়ে ম্যারাথনে দৌড়ে তরুণদের পেছনে ফেলে প্রথম হয়েছেন ৪৭ বছর বয়সী এক মা। অবিশ্বাস্য এই কাণ্ডটি ঘটিয়েছেন ভারতের মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই রণবীর। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার […]

প্রবল ইচ্ছাশক্তি আর সন্তানের ভবিষ্যতের প্রতি অদম্য মায়ের কাছে হেরে গেছে দারিদ্র্য ও প্রতিকূলতা। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে ও খালি পায়ে ম্যারাথনে দৌড়ে তরুণদের পেছনে ফেলে প্রথম হয়েছেন ৪৭ বছর বয়সী এক মা।

অবিশ্বাস্য এই কাণ্ডটি ঘটিয়েছেন ভারতের মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই রণবীর।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে ‘অমৃত দৌড়’ শিরোনামে এক ম্যারাথনের আয়োজন করা হয়। ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে
শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হওয়া এই প্রতিযোগিতায় স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন।

আর সবার মতোই সাধারণ একটি শাড়ি ও পায়ে চপ্পল গলিয়ে প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন রমাবাই।

কিন্তু বাঁশি বাজার পরপরই বদলে যায় পুরো দৃশ্যপট।

দৌড় শুরুর কিছু দূর যেতেই বাধে বিপত্তি, অসমান রাস্তায় বারবার পা থেকে খুলে যাচ্ছিল তার সামান্য চপ্পল জোড়া। গতি কমে যাচ্ছে দেখে একমুহূর্ত দেরি না করে চপ্পল দুটি হাতে তুলে নেন তিনি। পাথর আর রুক্ষ রাস্তায় খালি পায়েই শুরু করেন স্বপ্নের দৌড়।

পায়ের নিচে তীক্ষ্ণ পাথর আর ব্যথার তোয়াক্কা না করে একের পর এক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেন রমাবাই।

৪৭ বছর বয়সী এই নারীর অদম্য দৌড় ও জয় দেখে উপস্থিত দর্শক ও আয়োজকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। খালি পায়ে জয়ী হয়ে পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি পুরোটাই মেয়ের পড়াশোনার খরচে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন রমাবাই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx