Wednesday, 2 September 2026
  • Home  
  • আকিকার মিষ্টি খেয়ে ৮ শিশু হাসপাতালে
- ফরিদপুর জেলার খবর

আকিকার মিষ্টি খেয়ে ৮ শিশু হাসপাতালে

ফরিদপুরের বাখুন্ডায় আকিকা অনুষ্ঠানের মিষ্টি খেয়ে বিষক্রিয়ায় আট শিশু অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে দুপুরে চরমাধবদিয়া ইউনিয়নের খলিল মন্ডল হাটের ‘মোল্লা হোটেল অ্যান্ড মিষ্ঠান্ন ভাণ্ডার’ থেকে আনা মিষ্টি খাওয়ার পরপরই শিশুদের পেট ব্যথা […]

ফরিদপুরের বাখুন্ডায় আকিকা অনুষ্ঠানের মিষ্টি খেয়ে বিষক্রিয়ায় আট শিশু অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে দুপুরে চরমাধবদিয়া ইউনিয়নের খলিল মন্ডল হাটের ‘মোল্লা হোটেল অ্যান্ড মিষ্ঠান্ন ভাণ্ডার’ থেকে আনা মিষ্টি খাওয়ার পরপরই শিশুদের পেট ব্যথা ও বমি শুরু হয়।

অসুস্থ শিশুরা হলো- তাসফিয়া, তাওহিদ, সুমাইয়া, সামিয়া, সানভীর, শাহাদ, মাহাদি ও সাইম। তাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে।

ইউনিয়ন চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল শিশুদের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, বাখুন্ডা পূর্বপাড়ার আকরাম খান ও মাসুদের বাড়িতে আয়োজিত আকিকার অনুষ্ঠানে অংশ নিতে আসেন আত্মীয় হারুন সরদার ও কেয়া বেগম। দুপুর ১২টার দিকে হারুন সরদার স্থানীয় খলিল মন্ডলের হাটের ‘মোল্লা হোটেল অ্যান্ড মিষ্ঠান্ন ভাণ্ডার’ থেকে মিষ্টি কিনে দুপুর ১টার দিকে বাড়িতে আসেন। দুপুরের খাবার খাওয়ার পর ওই বাড়িতে থাকা ও বেড়াতে আসা স্বজন এবং স্থানীয় বাচ্চারা মিষ্টি খান। এর দেড় ঘণ্টার মধ্যে শিশুরা বমি করতে শুরু করে। একপর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি দেখে প্রথমে শিশুদের ওরস্যালাইন খাওয়ানো হয়। তবে, অবস্থার উন্নতি না হওয়ায় রাত ৮টার দিকে আট শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়।

দোকানমালিক জিয়ারত মোল্লার দাবি, অন্য কারণে এ ঘটনা ঘটতে পারে। আমার দোকান থেকে নিয়মিত বহু মানুষ মিষ্টি নিচ্ছেন, কেউ অসুস্থ হয়নি। আপনারা মিষ্টি নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। মিষ্টি খেয়ে অসুস্থ হওয়ার কথা নয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুদের ভর্তির পর জরুরি সেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে। আপাতত তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx