Tuesday, 1 September 2026
  • Home  
  • পেসারদের কল্যাণে বৃষ্টিভেজা দিনটি পাকিস্তানের
- খেলাধুলা

পেসারদের কল্যাণে বৃষ্টিভেজা দিনটি পাকিস্তানের

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরে মানসিকভাবে পিছিয়েই ছিল পাকিস্তান দ্বিতীয় টেস্টে। তবে দলকে চাঙ্গা করতে চোট কাটিয়ে ফেরেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। লর্ডসে তার প্রত্যাবর্তনে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে দাপট দেখিয়েছে পাকিস্তানের পেসাররা। তিন পেসারের দাপটে প্রথম দিনটাও পুরোপুরি নিজেদের করে নিয়েছে সফরকারীরা। মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী ও খুররম শাহহাজ ভাগাভাগি করে নিয়েছেন ৮ […]

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরে মানসিকভাবে পিছিয়েই ছিল পাকিস্তান দ্বিতীয় টেস্টে। তবে দলকে চাঙ্গা করতে চোট কাটিয়ে ফেরেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। লর্ডসে তার প্রত্যাবর্তনে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে দাপট দেখিয়েছে পাকিস্তানের পেসাররা।

তিন পেসারের দাপটে প্রথম দিনটাও পুরোপুরি নিজেদের করে নিয়েছে সফরকারীরা। মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী ও খুররম শাহহাজ ভাগাভাগি করে নিয়েছেন ৮ উইকেট। আরেকটি ছিল রান আউট। প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ২৪৮ রান। সবমিলিয়ে খেলা হয়েছে মাত্র ৫৬ ওভার।

প্রথম সেশনে বৃষ্টির কারণে খেলা হয় মাত্র ১৮ ওভার। সেখানে মোহাম্মদ আব্বাসের ৩ শিকারে ৮০ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। অন্য উইকেটটি পান মোহাম্মদ আলী।

ইংলিশরা তাদের প্রথম উইকেট হারায় ২১ রানে। আব্বাসের বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দেন ওপেনার এমিলিও গে ব্যক্তিগত ৮ রানে।

এরপর ইংল্যান্ডের বোর্ডে ৫ রান যোগ হতেই ১৭ রান করা আরেক ওপেনার বেন ডাকেট লেগ বিফোরের ফাঁদে পড়েন আব্বাসের বলেই। ফলে ২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

দলীয় ৩৬ রানে স্বাগতিক অধিনায়ক জো রুটও ফিরে যান সাজঘরে। এই উইকেটটিও নেন আব্বাস। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৪ রান করেন রুট।

সবশেষ মোহাম্মদ আলী আঘাত হানেন হ্যারি ব্রুককে ১৫ রানে বোল্ড করে। ফলে ৭৭ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড।

দ্বিতীয় সেশনে একটি মাত্র উইকেটের পতন হয় রান আউটে। ১৭ রান করা ডন লরেন্সকে রানআউট করেন শান মাসুদ। ১২০ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। এই সেশনে ১০৩ রানে যোগ করে ১ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৮০ রান।

তৃতীয় সেশনে আবারও পাকিস্তানের পেসাররা দাপট দেখায়। ৫৫ রান করা জর্ডান কক্সকে খুররম শাহজাদ বিদায় করেন দলীয় ১৮৭ রানে। ৬ উইকেট হারিয়ে নড়বড়ে হয়ে যায় ইংলিশদের ব্যাটিং।

এরপর ৩ বলে দুই উইকেট নেন মোহাম্মদ আলী। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬১ রান করা জেমি স্মিথ ও রানের খাতা খোলার আগেই ফেরা ওলি রবিনসনকে। দুজনই বোল্ড হলে ২২২ রানে সপ্তম ও অষ্টম উইকেট হারায় জো রুটের দল।

প্রথম সেশনে ৩ উইকেট শিকার করা মোহাম্মদ আব্বাস জোফরা আর্চারকে বোল্ড করলে ২৪৩ রানে ৯ উইকেট হারায় ইংলিশরা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪৮ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।

পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ আব্বাস ৪টি, মোহাম্মদ আলী ৩টি ও একটি উইকেট পেয়েছেন খুররম শাহজাদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx